ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা, এলাকায় শোকের ছায়া

হালিশহরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শিশুসহ একই পরিবারের ৮ জন

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের মোট আটজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহর থানার এসি মসজিদ সংলগ্ন ‘ফাতেমা মঞ্জিল’ নামক ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান জানান, ভোরে ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলার একটি কক্ষে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা সাহসিকতার সাথে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস লিক হয়ে সারারাত ঘরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা জ্বালাতে গেলে বা বৈদ্যুতিক সুইচ অন করার সময় স্পার্ক থেকে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা, এলাকায় শোকের ছায়া

হালিশহরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শিশুসহ একই পরিবারের ৮ জন

Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬