ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্যবসায়ী সমিতির মীমাংসা প্রত্যাখ্যান, সংবাদ সম্মেলনের ঘোষণা

রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ী সদর উপজেলার কাদেরীয়া সুপার মার্কেট এলাকায় জাকিয়া সুলতানা নামের এক নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে লাথি ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনার একটি সিসিটিভি ও মোবাইল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ব্যবসায়ী সমিতি থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টি আপস-মীমাংসার দাবি করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভুক্তভোগী নারী ব্যবসায়ী এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ঘটনা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ী বাজারের কাদেরীয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা ফ্যাশন’ নামে জাকিয়া সুলতানার একটি তৈরি পোশাকের দোকান রয়েছে। সম্প্রতি তাঁর দোকানের প্রাক্তন নারী কর্মচারী শাহানাজ পারভীন বৃষ্টির সঙ্গে একটি বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত শনিবার সকালে জাকিয়া সুলতানা কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে মাইক হাতে মার্কেটে গিয়ে বিচার দাবি করে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় ব্যবসায়ী নেতা ও রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাকিয়া সুলতানাকে উদ্ধার করে প্রধান সড়কের দিকে নিয়ে যাওয়ার সময় একদল উত্তেজিত ব্যক্তি পুলিশের উপস্থিতিতেই সড়কের বিভিন্ন পয়েন্টে তাঁর ওপর চড়াও হয় এবং একাধিকবার লাথি মেরে মারধর করে। তবে বাজারের একাধিক ব্যবসায়ীর দাবি, জাকিয়া সুলতানা তাঁর দোকানের নারী কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করতেন। যদিও ভুক্তভোগী নারী এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মুঠোফোনে জাকিয়া সুলতানা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো ধরনের আপস তিনি মানেন না। প্রকাশ্যে রাস্তায় ওপর নারী নির্যাতনের এ ঘটনার উপযুক্ত বিচার পেতে তিনি খুব শীঘ্রই ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

এদিকে রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব মোবাইদুল ইসলাম মিরাজ প্রকাশ্যে নারী মারধরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, থানায় বসে বিষয়টি নিস্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্যদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনাটির বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি; লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ী সমিতির মীমাংসা প্রত্যাখ্যান, সংবাদ সম্মেলনের ঘোষণা

রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

Update Time : ০৯:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬