ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পৃথক পাঁচ মামলায় কারামুক্তিতে বাধা নেই সাবেক এই মেয়রের

মেয়র আইভীর জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট

৫ মামলায় জামিন পেলেন আইভী রহমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী রহমানকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দেওয়া হয়েছে, তার মধ্যে চারটিই হত্যা মামলা। ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে ইতিপূর্বে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপর একটি মামলাতেও তাকে জামিন দেওয়া হয়েছে।

আদালতে আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিপূর্বে কিছু মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও পরবর্তী সময়ে আপিল বিভাগে তা স্থগিত হয়ে গিয়েছিল। সর্বশেষ গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজকের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

পৃথক পাঁচ মামলায় কারামুক্তিতে বাধা নেই সাবেক এই মেয়রের

মেয়র আইভীর জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট

Update Time : ০৯:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬