ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সেন্ট মার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে ৮৫০ বস্তা সিমেন্ট উদ্ধার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ১১, জব্দ বড় নৌকা

ছবি : কালের কণ্ঠ

বঙ্গোপসাগর দিয়ে মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় একটি বড় ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে গভীর সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।

পাচারকারীরা সমুদ্রপথ ব্যবহার করে অবৈধভাবে এসব পণ্য প্রতিবেশী দেশে পাঠানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।

নৌবাহিনী সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেন্ট মার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ মাইল দূরে বঙ্গোপসাগরের একটি এলাকায় সন্দেহভাজন কিছু নৌযানের উপস্থিতির গোয়েন্দা তথ্য পায় নৌবাহিনী। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে একটি বড় আকৃতির ইঞ্জিনচালিত কাঠের নৌকা শনাক্ত করা হয় এবং সেটিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়।

নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ‘ডায়মন্ড সিমেন্ট’ উদ্ধার করা হয়, যা সম্পূর্ণ অবৈধভাবে পাচার করা হচ্ছিল। এ সময় নৌকায় থাকা ১১ জন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা মৎস্যসম্পদ সংরক্ষণ ও সমুদ্রে যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।

বিশেষ করে সীমান্ত এলাকা ও সমুদ্রে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আটককৃতদের এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সেন্ট মার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে ৮৫০ বস্তা সিমেন্ট উদ্ধার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ১১, জব্দ বড় নৌকা

Update Time : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬