আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এবং যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ার অভিযোগে আরও ৫৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত মোট ৭২ জনকে বহিষ্কার করল দলটি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের তালিকায় দলের গুরুত্বপূর্ণ অনেক নেতা ও সাবেক সংসদ সদস্য রয়েছেন। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৯ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে ৮ জন করে নেতা বহিষ্কার হয়েছেন। এর আগে প্রথম দফায় ৯ জন এবং দ্বিতীয় দফায় ৪ জনকে বহিষ্কার করেছিল বিএনপি।
বহিষ্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন—চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫), তাইফুল ইসলাম টিপু (নাটোর-১) এবং সাবেক সংসদ সদস্য ফজলুল আজীম (নোয়াখালী-৬)। এছাড়া নাটোর, পাবনা, খুলনা, বরিশাল ও সিলেটসহ দেশের প্রায় প্রতিটি বিভাগেই বিদ্রোহী প্রার্থীদের ওপর বহিষ্কারের খড়্গ নেমে এসেছে। দলীয় সূত্রমতে, নির্বাচন ঘিরে দলের চেইন অব কমান্ড বজায় রাখতেই এই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
রাজশাহী বিভাগে
১. নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি
২. নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
৩. নাটোর-১ ইয়াসির আরশাদ রাজন, সদস্য, জেলা বিএনপি, নাটোর।
(গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার ১০ মিনিট পরে প্রত্যাহারপত্র জমা দিতে গিয়েছিলেন, কিন্তু তা গৃহীত হয়নি)
৪. নাটোর-৩ দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, নাটোর
৫. রাজশাহী-৫ ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি
৬. রাজশাহী-৫ রেজাউল করিম, সহসভাপতি, লন্ডন জিয়া পরিষদ
৭. পাবনা-৩ কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
৮. পাবনা-৪ জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি
খুলনা বিভাগ
১. কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি
২. নড়াইল-২ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
৩. যশোর-৫ শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা
৪. সাতক্ষীরা-৩ শহীদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি
৫. বাগেরহাট-১ মাসুদ, সদস্য, জেলা বিএনপি
৬. বাগেরহাট-৪ খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি
বরিশাল বিভাগ
১. বরিশাল-১ আব্দুস সোবহান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি
২. পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রথমিক সদস্য
ঢাকা বিভাগ
১. নারায়ণগঞ্জ-১ মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
২. নারায়ণগঞ্জ-২ মো. আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
৩. নারায়ণগঞ্জ-৩ মো. রেজাউল করিম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৪. টাঙ্গাইল-১ মোহাম্মাদ আলী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
৫. টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা
৬. টাঙ্গাইল-৫ ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি
৭. নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, সহসভাপতি, নরসিংদী জেলা বিএনপি
৮. মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি
৯. মুন্সিগঞ্জ-৩ মো. মহিউদ্দিন, সদস্যসচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি
ময়মনসিংহ বিভাগ
১. কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা
২. কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি
৩. ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি
৪. ময়মনসিংহ-১০ এ বি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি
৫. ময়মনসিংহ-১১ মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি
৬. নেত্রকোনা-৩ মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি
৭. শেরপুর-৩ মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি
ফরিদপুর বিভাগ
১. মাদারীপুর-১ লাভলু সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি।
২. মাদারীপুর-১ কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
৩. মাদারীপুর-২ মিল্টন বৈদ্য, সদস্য, মাদারীপুর জেলা বিএনপি
৪. রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
৫. গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি
৬. গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি
৭. গোপালগঞ্জ-৩ হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি.. সিলেট বিভাগ
১. সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি, জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি
২. সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, জেলা আহ্বায়ক কমিটি
৩. সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিষ্কৃত) সিলেট জেলা বিএনপি
৪. মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি
৫. হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
কুমিল্লা বিভাগ
১. ব্রাহ্মণবাড়িয়া-১ কামরুজ্জামান মামুন, সহসভাপতি, জেলা বিএনপি
২. ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।
৩. ব্রাহ্মণবাড়িয়া-৬ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য
৪. কুমিল্লা-২ আবদুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
৫. কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি
৬. চাঁদপুর-৪ এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
চট্টগ্রাম বিভাগ
১. চট্টগ্রাম-১৪ মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
২. চট্টগ্রাম-১৪ শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল
৩. চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
৪. নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি
৫. নোয়াখালী-৬ ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য.
৬. নোয়াখালী-৬ তানবীর উদ্দীন রাজীব, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি















