ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের ঘোষণা; ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘বাক্সের ম্যাজিক’ রুখে দেওয়ার ডাক

‘দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, প্রকৃত মালিক জনগণ’: টাঙ্গাইলে তারেক রহমানের হুঙ্কার

আগামী দিনের রাজনীতি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান জোর দিয়ে বলেন, “এ দেশ কোনো দলের বা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; এ দেশ লাখো-কোটি মানুষের এবং এর প্রকৃত মালিক এই দেশের সাধারণ জনগণ।”

বিগত সরকারের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ উন্নয়নের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রজেক্টের দোহাই দিয়ে দেশে ‘মেগা দুর্নীতি’ চালানো হয়েছে। গুম, খুন এবং মিথ্যা মামলার শিকার হওয়া সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে না পারলে সুশাসন ও মানুষের মৌলিক অধিকার বারবার বাধাগ্রস্ত হবে।

ভোটারদের সতর্ক করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “একটি মহল এখনো ভোট বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তারা এনআইডি বা বিকাশ নম্বর নেওয়ার নাম করে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।” ২০০৮ সালের ‘বাক্সের ম্যাজিক’ এবং রেজাল্ট পাল্টে দেওয়ার মতো কলঙ্কিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন তিনি। প্রতিপক্ষকে কেবল বকাঝকা না করে নিজেদের সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। কৃষকদের আর্থিক বোঝা লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্য ধর্মাবলম্বী ধর্মীয় গুরুদের জন্য মাসিক সরকারি সম্মানীর ব্যবস্থা করার ঘোষণাও দেন তারেক রহমান। জনসভার শেষ পর্যায়ে তিনি টাঙ্গাইলের আটটি আসনের দলীয় প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের জয়ী করার দায়িত্ব টাঙ্গাইলবাসীর ওপর অর্পণ করেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের ঘোষণা; ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘বাক্সের ম্যাজিক’ রুখে দেওয়ার ডাক

‘দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, প্রকৃত মালিক জনগণ’: টাঙ্গাইলে তারেক রহমানের হুঙ্কার

Update Time : ১১:২২:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬