ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ওসির সামনে বিতর্কিত বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন তিনি; আটকের গুঞ্জন।

দিল্লি থেকে ফিরতেই বিমানবন্দরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সমন্বয়ক মাহদী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে দিল্লি থেকে ঢাকা ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছান।

ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানোর পর দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে শনাক্ত করেন এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাহদী হাসানকে আটক করা হতে পারে এমন প্রবল সম্ভাবনা রয়েছে।

দেশে ফেরার আগে দিল্লি বিমানবন্দর থেকে এক ফেসবুক লাইভে মাহদী অভিযোগ করেন যে, সেখানেও তাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছিল এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সঙ্গে ঘটা ঘটনাগুলো বিস্তারিত প্রকাশ করবেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই তিনি দেশ ছেড়ে ভারতে পাড়ি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক তরুণকে আটকের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মাহদী হাসান বিতর্কের জন্ম দেন। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দিয়ে তিনি বলেছিলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম।

” এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে তীব্র আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মাহদী হাসানের দেশে ফেরা এবং পুলিশি জিজ্ঞাসাবাদে আসা নতুন মোড় তৈরি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ওসির সামনে বিতর্কিত বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন তিনি; আটকের গুঞ্জন।

দিল্লি থেকে ফিরতেই বিমানবন্দরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সমন্বয়ক মাহদী

Update Time : ০৬:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬