ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশে শুষ্ক আবহাওয়া ও মাঝারি কুয়াশার পূর্বাভাস; আগামী তিনদিন তাপমাত্রায় অস্থিতিশীলতা

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার লুকোচুরি: কয়েকদিন বাড়বে, আবার কমবে

সারাদেশে আগামী কয়েক দিন তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কখনো সামান্য বাড়বে, আবার পরদিনই তা কিছুটা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অধিকাংশ সময় প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু সোমবার থেকে পুনরায় রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পরবর্তী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে তাপমাত্রার এই পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। ওই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের বেলা সূর্যের তাপ কিছুটা কম অনুভূত হতে পারে। বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে কুয়াশার দাপট ভোরের দিকে বেশি থাকতে পারে। তবে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহ বা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সারাদেশে শুষ্ক আবহাওয়া ও মাঝারি কুয়াশার পূর্বাভাস; আগামী তিনদিন তাপমাত্রায় অস্থিতিশীলতা

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার লুকোচুরি: কয়েকদিন বাড়বে, আবার কমবে

Update Time : ১০:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬