ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ; কারাগার থেকে আদালতে হাজির করার পর বিশেষ জজ আদালতের আদেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এর কয়েকদিন পর, অর্থাৎ ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে শুনানি শেষে বিচারক এ আবেদন মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। এর আগে অন্য মামলায় তিনি কারাগারে থাকলেও, এখন থেকে দুদকের এই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হলো। মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে এবং তাঁর সম্পদের বিবরণী অধিকতর যাচাই-বাছাই করতে দুদকের পক্ষ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ; কারাগার থেকে আদালতে হাজির করার পর বিশেষ জজ আদালতের আদেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

Update Time : ১১:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬