ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পর্যটকবাহী আইকনিক স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক-হেলপার পলাতক

জবির শিক্ষার্থীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ Time View

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটাগামী একটি পর্যটকবাহী ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এতে বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অন্তত ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একটি ভ্রমণের উদ্দেশ্যে ‘আইকনিক পরিবহন’-এর ডাবল ডেকার বাসটি রিজার্ভ করেছিলেন। বৃহস্পতিবার রাতে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে শুক্রবার ভোরে কলাপাড়ার খলিলপুর এলাকা অতিক্রম করার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে একটি অগভীর পুকুরে পড়ে উল্টে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৫ জন আঘাতপ্রাপ্ত হন।

সংবাদ পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত ছয়জনকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার গা ঢাকা দিয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত আইকনিক পরিবহনের বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পর্যটকবাহী আইকনিক স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক-হেলপার পলাতক

জবির শিক্ষার্থীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫

Update Time : ১০:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬