ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আসামিকে নিয়ে পুলিশের মাইকিং, ভয় না পেয়ে তথ্য দেওয়ার আহ্বান

চাঁদাবাজ ধরে মাইকিং, মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে ফারুক ওরফে ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে রবিবার বিকেলে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফারুককে গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানা পুলিশ এলাকায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। ওসি নিজেই মাইকিং করে এলাকাবাসীকে জানান যে, চিহ্নিত এই চাঁদাবাজকে ধরা হয়েছে। ভবিষ্যতে কেউ চাঁদা দাবি করলে ভয় না পেয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। পুলিশের এই সাহসী পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

মামলার নথিপত্রে জানা যায়, কাইল্লা ফারুক মোহাম্মদপুরের গ্রীনভিউ হাউজিং এলাকায় মাদক স্পট পরিচালনা ও ফুটপাতে চাঁদাবাজিতে নেতৃত্ব দিতেন। সম্প্রতি ব্যবসায়ী রাসেল ও তার বন্ধু মামুন ওই এলাকার মাদক স্পট বন্ধে উদ্যোগ নিলে ফারুকের বাহিনী তাদের ওপর চড়াও হয়। গত ২১ ফেব্রুয়ারি বছিলা রোডে প্রকাশ্যে তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। এই ঘটনায় রাসেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ফারুকের সহযোগীদের ধরতেও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

আসামিকে নিয়ে পুলিশের মাইকিং, ভয় না পেয়ে তথ্য দেওয়ার আহ্বান

চাঁদাবাজ ধরে মাইকিং, মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ গ্রেপ্তার

Update Time : ০৬:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬