ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
তামিম ঝড়ে কুপোকাত চট্টগ্রাম; বিপিএলে রাজশাহীর দ্বিতীয় শিরোপা জয়

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স: তামিমের সেঞ্চুরিতে শিরোপা জয়

তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরি আর বোলারদের দাপুটে পারফরম্যান্সে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এই জয়ের মাধ্যমে বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রাজশাহী। এর আগে টুর্নামেন্টের সপ্তম আসরে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল পদ্মা পাড়ের এই দলটি।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। চট্টগ্রামের ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগকে কাজে লাগিয়ে রীতিমতো ঝড় তোলেন তামিম। মাত্র ৬১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। এছাড়া ফারহান, কেইন উইলিয়ামসন, জেমস নিশাম ও নাজমুল হোসেন শান্তর কার্যকর ছোট ছোট অবদানে বড় পুঁজি সংগ্রহ করে রাজশাহী।

জবাবে রাজশাহীর দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৭২ রানেই ৫ ব্যাটার সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বাইগ। রাজশাহীর পক্ষে বল হাতে বিধ্বংসী ছিলেন হাসান মুরাদ, তিনি একাই শিকার করেন ৩টি উইকেট। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ে উৎসবে মাতেন রাজশাহীর সমর্থকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

তামিম ঝড়ে কুপোকাত চট্টগ্রাম; বিপিএলে রাজশাহীর দ্বিতীয় শিরোপা জয়

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স: তামিমের সেঞ্চুরিতে শিরোপা জয়

Update Time : ১০:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬