ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কুলাউড়ায় নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমানের বড় প্রতিশ্রুতি; দেশ যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার

ক্ষমতায় গেলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের শাসনভার পরিচালনার সুযোগ পেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি আক্ষেপ করে বলেন, সিলেটি প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও ওসমানী বিমানবন্দরটি এখনো পূর্ণমাত্রায় কার্যকর হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সিলেটে কাঙ্ক্ষিত সংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট আসে না। শুধু লন্ডন এবং মাঝেমধ্যে মধ্যপ্রাচ্যের দুএকটি ফ্লাইট সিলেটে ওঠানামা করে। অথচ আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ, আমেরিকা ও পশ্চিমা বিশ্বে ছড়িয়ে আছে। দেশ পরিচালনার ক্ষুদ্র সুযোগ পেলেও ইনশাআল্লাহ আমরা এই বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেব, যাতে প্রবাসীরা সরাসরি সিলেটে যাতায়াত করতে পারেন।

বক্তব্যের এক পর্যায়ে তরুণ প্রজন্মের সাহসিকতার প্রশংসা করে জামায়াত আমির বলেন, “আমরা এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা কেবল মুখের কথা নয়, আমাদের হৃদয়ের অঙ্গীকার। ২০২৪ সালের ৫ আগস্ট যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, জাতি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।তিনি জোর দিয়ে বলেন, বর্তমানের এই উন্মুক্ত পরিবেশ ও কথা বলার সুযোগ তৈরি হয়েছে ছাত্রজনতার চরম আত্মত্যাগের বিনিময়ে।

কুলাউড়ার এই জনসভায় জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান ভোটারদের উদ্দেশে আসন্ন নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যেদাঁড়িপাল্লাপ্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জামায়াত একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রবাসীদের অধিকার এবং যুবকদের মেধার মূল্যায়ন হবে যথাযথভাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

কুলাউড়ায় নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমানের বড় প্রতিশ্রুতি; দেশ যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার

ক্ষমতায় গেলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার ঘোষণা জামায়াত আমিরের

Update Time : ১০:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬