ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রিজওয়ান-রউফ বাদ; সালমান আগার নেতৃত্বে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে পাকিস্তানের নতুন স্কোয়াড

বিশ্বকাপ বর্জনের হুমকির মধ্যেই দল ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। রবিবার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ এই দল ঘোষণা করেন। সালমান আগার নেতৃত্বে এই দলে অভিজ্ঞ বাবর আজম থাকলেও জায়গা হয়নি তারকা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেসার হারিস রউফের। দল ঘোষণার সময় অধিনায়ক সালমান আগা এবং প্রধান কোচ মাইক হেসন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দেয়। আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকালই টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই আলোচনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করল পাকিস্তান। এবারের দলে ব্যাপক চমক রেখেছে পিসিবি; অধিনায়ক সালমান আগাসহ ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছেন।

অভিজ্ঞদের মধ্যে দলে টিকে আছেন বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, শাহিদ আফ্রিদি এবং শাদাব খানরা। পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি রয়েছে নামিবিয়া ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। বর্জনের আলোচনার মাঝেও শক্তিশালী দল ঘোষণা করায় ক্রিকেটপ্রেমীদের মাঝে এখন পাকিস্তান বনাম ভারত লড়াই নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

রিজওয়ান-রউফ বাদ; সালমান আগার নেতৃত্বে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে পাকিস্তানের নতুন স্কোয়াড

বিশ্বকাপ বর্জনের হুমকির মধ্যেই দল ঘোষণা পাকিস্তানের

Update Time : ১১:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬