ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফেসবুক স্ট্যাটাসে খোদাভীতি ও বরকতময় জীবনের বিশেষ আকুতি

‘আমার অতীত ক্ষমা করে দিন’, আল্লাহর কাছে লুবাবার প্রার্থনা

সংগৃহীত ছবি

জীবনের আরও একটি বসন্ত পার করে নতুন বছরে পদার্পণ করলেন উদীয়মান জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। জীবনের এই বিশেষ মুহূর্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন তিনি। রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া আবেগঘন এক স্ট্যাটাসে লুবাবা তার অনুভূতির কথা ব্যক্ত করেন। একই সঙ্গে অতীতের যেকোনো ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যৎ জীবনকে যেন ঈমান ও নেক আমলের আলোয় সাজাতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের সেই বিশেষ স্ট্যাটাসে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’ শিশু বয়সেই ধর্মীয় বোধ ও আল্লাহর নৈকট্য পাওয়ার এই আকুল আকুতি তার অনুসারীদের নজর কেড়েছে।

নিজের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়ে লুবাবা আরও লেখেন, ‘আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই—আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।’ জীবনের বাকি সময়টুক যেন স্রষ্টার সন্তুষ্টি ও নির্দেশিত পথেই কাটাতে পারেন, স্ট্যাটাসে সেই বিশেষ তৌফিকও প্রার্থনা করেন তিনি।

শুধু নিজের জন্যই নয়, নিজের প্রিয় পরিবার এবং সমগ্র মুসলিম উম্মাহর দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ কামনা করেছেন এই ছোট তারকা। সবার উদ্দেশ্যে লুবাবার ভাষ্য ছিল, ‘হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।’

স্ট্যাটাসের শেষাংশে লুবাবা পুনরার সবাইকে স্মরণ করিয়ে দিয়ে লেখেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’ একই সাথে আরবি দোয়া ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ উল্লেখ করে এর সরল অর্থ হিসেবে লেখেন—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’ শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা কমেন্ট বক্সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার উজ্জ্বল ও সুস্বাস্থ্যময় জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফেসবুক স্ট্যাটাসে খোদাভীতি ও বরকতময় জীবনের বিশেষ আকুতি

‘আমার অতীত ক্ষমা করে দিন’, আল্লাহর কাছে লুবাবার প্রার্থনা

Update Time : ০৯:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬