ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজিবি ও এপিবিএন মোতায়েন, মোড়ে মোড়ে সাঁজোয়া যান

গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা গোপালগঞ্জ জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখে দিতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর বিপুল সংখ্যক সদস্য মাঠে নেমেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনা নিয়ে শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের মূল বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছে ৮ প্লাটুন এপিবিএন, ৫ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আরআরএফ সদস্য। শহরের কৌশলগত পয়েন্টগুলোতে সার্বক্ষণিক টহল ও চৌকি বসিয়ে পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সার্বিক নিরাপত্তা জোরদারে লঞ্চঘাট এলাকায় একটি সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ পাশের সড়কে ব্যারিকেড ও রোডের প্রতিবন্ধক বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া পোস্ট অফিস মোড়, এলজিইডি মোড় ও এস এম মডেল স্কুল মোড়সহ গুরুত্বপূর্ণ সব মোড়ে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ একটি বিশেষ ও সংবেদনশীল জেলা। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এই সর্বাত্মক প্রস্তুতি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার

বিজিবি ও এপিবিএন মোতায়েন, মোড়ে মোড়ে সাঁজোয়া যান

গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার

Update Time : ০৯:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬