ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ধনু ও মগড়ার পানি বৃদ্ধি অব্যাহত, কংস-সোমেশ্বরীতে হ্রাস

নেত্রকোণায় উপদাখালির পানি বিপৎসীমা ছুঁয়েছে: বন্যার শঙ্কা

সংগৃহীত ছবি

টানা বৃষ্টি ও সীমান্ত ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিনের বর্ষণে উপজেলার প্রধান নদী উপদাখালির পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা স্পর্শ করেছে। এতে নদীর তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উপদাখালি ছাড়াও জেলার ধনু ও মগড়া নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে, তবে সোমেশ্বরী ও কংশ নদের পানি কিছুটা হ্রাস পাচ্ছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন শুক্রবার সন্ধ্যা ৬টার তথ্য নিশ্চিত করে জানান, কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপৎসীমা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, খালিয়াজুরীতে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৪৩ মিটার নিচ দিয়ে এবং আটপাড়ায় মগড়া নদীর পানি বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

জেলায় কয়েকটি নদীর পানি বাড়লেও সোমেশ্বরী ও কংশের পানি কমায় কিছুটা স্বস্তি রয়েছে। পাউবোর তথ্যমতে, কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৭৩ মিটার নিচে রয়েছে। এছাড়া দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৩ দশমিক ১৫ মিটার এবং বিজয়পুর পয়েন্টে ২ দশমিক ৯২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে উপদাখালির পানি বিপৎসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ধনু ও মগড়ার পানি বৃদ্ধি অব্যাহত, কংস-সোমেশ্বরীতে হ্রাস

নেত্রকোণায় উপদাখালির পানি বিপৎসীমা ছুঁয়েছে: বন্যার শঙ্কা

Update Time : ১১:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬