ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগানে উত্তপ্ত রাজপথ

সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, অস্বীকার পুলিশের

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের ব্যানারে একদল কর্মীর ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমান্তবর্তী এলাকায় এই আকস্মিক মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের কোনো মিছিল সিদ্ধিরগঞ্জ থানা সীমানার ভেতরে সংঘটিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, অন্তত ১৮ থেকে ২০ জনের একটি দল ডেমরা সংলগ্ন গলাকাটা এলাকা থেকে হঠাৎ মিছিল শুরু করে শিমরাইলের দিকে অগ্রসর হচ্ছে। নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দেন তারা। মিছিলকারীরা এ সময় ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এই ঝটিকা মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের বিতর্কিত সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম। মিছিলের পেছনে অংশ নেওয়া যুবকদের অধিকাংশকেই সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী ও ক্যাডার হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এমন মিছিলের ঘটনা এটিই প্রথম।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক মিছিলের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমি বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে দেখেছি, ভিডিওতে দৃশ্যমান মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি। সিদ্ধিরগঞ্জ থানা সীমানার ভেতরে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো মিছিল করার সুযোগ বা পরিবেশ নেই।

আইনশৃঙ্খলা বাহিনী রাজপথে সর্বক্ষণ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া হবে না।” ওসির এমন দাবির পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘিরে স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগানে উত্তপ্ত রাজপথ

সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, অস্বীকার পুলিশের

Update Time : ১১:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬