ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার আপিল বিভাগে হবে বাকি পাঁচ মামলার শুনানি

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর ফলে দুটি মামলায় তাঁর কারামুক্তিতে বাধা না থাকলেও অন্যান্য মামলার কারণে তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।

এদিকে, সাবেক এই মেয়রের আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী রবিবার (৩ মে) আদেশের দিন ধার্য রয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই শুনানির তারিখ নির্ধারণ করেন। আইভীর আইনজীবীরা আশা করছেন, আপিল বিভাগে হাইকোর্টের জামিন বহাল থাকলে তাঁর কারামুক্তির পথ সুগম হতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকে। এর মধ্যে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। এর মধ্যেই গত ১৮ নভেম্বর তাঁকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাবন্দি অবস্থায় এসব আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

রবিবার আপিল বিভাগে হবে বাকি পাঁচ মামলার শুনানি

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

Update Time : ১০:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬