ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
পরিমাপে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান

টুঙ্গিপাড়ায় তেল চুরির দায়ে ফিলিং স্টেশন মালিককে জরিমানা

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।

অভিযান সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই ফিলিং স্টেশনে গ্রাহকদের লিটার প্রতি নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে সেখানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে মাপজোক করে লিটার প্রতি তেলের মাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৬(ক) ধারা অনুযায়ী ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন হালদার জানান, বর্তমানে বাজারে জ্বালানি তেলের এক ধরনের কৃত্রিম আতঙ্ক তৈরি হওয়ায় সাধারণ মানুষ পেট্রল, অকটেন ও ডিজেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পাম্প মালিক জাকির হোসেন গ্রাহকদের ঠকাচ্ছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় জনস্বার্থে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কেবল জ্বালানি তেল নয়, বরং খোলা বাজারে তেলের মজুত ও বিতরণ তদারকি করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সড়ক পরিবহন আইন, কৃষি বিপণন আইন এবং পেট্রোলিয়াম আইনের অধীনেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। প্রশাসনে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ স্বপ্নে নেইমারের শেষ বাজি, পুনরায় অস্ত্রোপচার

পরিমাপে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান

টুঙ্গিপাড়ায় তেল চুরির দায়ে ফিলিং স্টেশন মালিককে জরিমানা

Update Time : ০৭:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬