ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
কালাকচুয়ায় স্টার লাইনের চাপায় প্রাণ গেল একই পরিবারের

কুমিল্লায় বাস-কার সংঘর্ষে শিশুসহ ৪ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক স্টার লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের প্রচণ্ড চাপে প্রাইভেট কারটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারের চালকসহ দুইজন প্রাণ হারান। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ কারের ভেতরে আটকে পড়া ৫ জন যাত্রীকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহতদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ। মর্মান্তিক এই ঘটনার পরপরই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বেপরোয়া গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় পুরোপুরি শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটি আমাদের হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

কালাকচুয়ায় স্টার লাইনের চাপায় প্রাণ গেল একই পরিবারের

কুমিল্লায় বাস-কার সংঘর্ষে শিশুসহ ৪ জনের মৃত্যু

Update Time : ০৯:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬