ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রবল

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, নিখোঁজ অনেকে

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে, তবে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফেরিতে ওঠার জন্য পন্টুনে অপেক্ষমাণ ছিল বাসটি। হঠাতই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুতগতিতে সরাসরি পদ্মা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরবর্তীতে স্থানীয়রা আরও দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে বাসের ভেতরে থাকা বিশাল সংখ্যক যাত্রীর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই রাজবাড়ী ও স্থানীয় ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঢাকা সদর দপ্তর থেকেও অভিজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মোতায়েন রয়েছেন। শত শত উৎসুক জনতা ঘাটে ভিড় করায় উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এখনো বাসটি পুরোপুরি শনাক্ত করে পানি থেকে টেনে তোলার চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে শাকিবের ‘রকস্টার’ লুকে নেটদুনিয়ায় তোলপাড়

যাত্রীবাহী বাস পদ্মায় তলিয়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রবল

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, নিখোঁজ অনেকে

Update Time : ০৮:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬