ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আদ্রা ইউনিয়নে ডিবির অভিযানে মাদকসহ ধরা পড়ল ৪ জন

মেলান্দহে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার দু্ই ছাত্রদল নেতা

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাক গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার আদ্রা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন স্থানীয় ছাত্রদলের পদধারী নেতা। তারা হলেন— উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। দলীয় পরিচয় ছাপিয়ে তাদের বিরুদ্ধে এখন মাদকের কারবারে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সোমবার রাতে আদ্রা ইউনিয়নে অবস্থান নেয়। মাদক কেনাবেচার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এনামুল ও আনিছুরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে ইয়াবাসহ আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

জামালপুর ডিবি পুলিশের ওসি আব্দুল কাইয়ুম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে মোট চারজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের নেটওয়ার্ক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদ্রা ইউনিয়নে ডিবির অভিযানে মাদকসহ ধরা পড়ল ৪ জন

মেলান্দহে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

Update Time : ০৯:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬