বাংলাদেশ পুলিশে জনবল সংকট কাটাতে এবং সক্ষমতা বৃদ্ধিতে শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের জনবল বৃদ্ধির প্রক্রিয়া আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইতোমধ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেলেই আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।” তিনি আরও জানান, কনস্টেবল ছাড়াও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের প্রক্রিয়াও পাইপলাইনে রয়েছে, যা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এ সময় মন্ত্রী ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ১৮০টি শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন। এছাড়া দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক 














