ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

৯ গুণী ও ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিচ্ছেন ফরিদা আক্তার ববিতা।

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি জনপ্রিয় ব্যান্ড দলকেএকুশে পদক২০২৬প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক, সনদপত্র ও সম্মানী চেক তুলে দেওয়ার সময় মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিকবেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর অভিনয়ে কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা এবং চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এই সম্মাননা লাভ করেছেন। সংগীতে মরণোত্তর পদক পেয়েছেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। স্থাপত্য শিল্পে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এবং সাংবাদিকতায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে পদক প্রদান করা হয়। এছাড়া নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদারকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।

এবারের পদক প্রদানের ক্ষেত্রে অন্যতম আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ডওয়ারফেজ সংগীতাঙ্গনে দীর্ঘ চার দশকের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো কোনো ব্যান্ড হিসেবে তারা এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। এই গুণীজনদের কাজ আগামী প্রজন্মকে দেশপ্রেম ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

৯ গুণী ও ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬