ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দলমত নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা

অঙ্গীকার পূরণের যাত্রা শুরু করছি ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সরকারি বাসভবন থেকে সম্প্রচারিত এই ভাষণে তিনি দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট করে বলেন, “বিএনপি সরকার বিশ্বাস করেদলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ফেরার সময় তিনি দেশ ও জনগণের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বাপ্ল্যাননিয়ে এসেছিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশজুড়ে প্রচারণায় সেই পরিকল্পনার অনেক অংশই তিনি জনগণের সামনে তুলে ধরেছিলেন। জনগণের রায়ে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আপনারা সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব আমার সরকারের।

নির্বাচনের জয়পরাজয় ছাপিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভোটদানে বিরত ছিলেনএই সরকারের প্রতি সবার সমান অধিকার রয়েছে। তিনি কোনো ভেদাভেদ না রেখে রাষ্ট্রের সেবা করার প্রতিশ্রুতি দেন। ভাষণের শেষে তিনি বর্তমান সরকারের ওপর অর্পিত পবিত্র আমানত রক্ষায় দেশবাসীর অব্যাহত সমর্থন ও দোয়া কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যেসুশাসন, সুষম বণ্টন ও নাগরিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

দলমত নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা

অঙ্গীকার পূরণের যাত্রা শুরু করছি ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১১:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬