ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
হাসিনাকে ফেরানো আইনি প্রক্রিয়ার বিষয়, হস্তক্ষেপ করবে না বিএনপি

হাসিনাকে ফেরানোর ইস্যু সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়ে দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্পষ্ট করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

সংবাদ সম্মেলনে নতুন সরকারের সামনের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তারেক রহমান বলেন, ক্ষমতা গ্রহণের পর ভঙ্গুর অর্থনীতি এবং পুঁজির সংকট মোকাবিলা করাই হবে তাঁর সরকারের প্রধান পরীক্ষা। ব্যাংকিং খাতে তারল্য সংকট দূর করা, ঋণের প্রবাহ বাড়ানো এবং বিগত শাসনামলে দলীয়করণের শিকার প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ফিরিয়ে আনাকে তিনি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর সরকার কেবল তরুণদের নয়, বরং সমাজের সব স্তরের মানুষের কথা শুনবে এবং ইশতেহার অনুযায়ী নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেবে।

আঞ্চলিক কূটনীতির বিষয়ে তারেক রহমান সার্ককে (SAARC) পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যেহেতু সার্কের যাত্রা বাংলাদেশের হাত ধরে শুরু হয়েছিল, তাই আমরা একে পুনরায় কার্যকর করতে চাই। ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।চীনেরবেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI) সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যদি বিআরআই বাংলাদেশের জন্য লাভজনক হয়, তবেই সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

নির্বাচনী ফলাফল নিয়েইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ হেসে উড়িয়ে দিয়ে তারেক রহমান বলেন, “বিএনপি অবশ্যই ইঞ্জিনিয়ারিং করেছে, আর তা হলো জনগণকে কনভিন্স করা। জনগণকে বোঝাতে পারা এবং তাদের আস্থা অর্জন করাই ছিল আমাদের রাজনৈতিক কৌশল, যাতে আমরা শতভাগ সফল হয়েছি।সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়ে তারেক রহমান তাঁর বক্তব্য শেষ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

হাসিনাকে ফেরানো আইনি প্রক্রিয়ার বিষয়, হস্তক্ষেপ করবে না বিএনপি

হাসিনাকে ফেরানোর ইস্যু সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

Update Time : ০১:০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬