ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবারতন্ত্রমুক্ত বাংলাদেশ ও কর্মসংস্থানমুখী যুবনীতির ঘোষণা; কুমিল্লায় ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শোডাউন

‘রাজার ছেলে আর রাজা হবে না, যোগ্য হলে রিকশাচালকও দেশ চালাবে’: কুমিল্লায় জামায়াত আমির

পরিবারতন্ত্রের রাজনীতির অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমরা আর পরিবারতন্ত্রের রাজনীতি দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে কিংবা রানির মেয়ে রানি হবে—এ দেশের জনগণ তা আর মেনে নেবে না। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাচালকও ভবিষ্যতে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন।” শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সবচেয়ে মজলুম দল। বিচারের নামে আমাদের শীর্ষ নেতাদের খুন করা হয়েছে, অফিস তালাবদ্ধ রাখা হয়েছে এবং নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা।” জুলাই গণঅভ্যুত্থানকে আল্লাহর নেয়ামত উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা প্রতিশোধপরায়ণ হইনি, তবে ভিকটিম পরিবারগুলো আইনি লড়াই চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।

চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, বর্তমানে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্পপতি—কেউই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ফ্যাসিবাদী শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে জন্য জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো অস্তিত্ব রাখব না।” যুবকদের উদ্দেশে তিনি বলেন, কাউকে বেকার ভাতা দিয়ে অলস করা হবে না, বরং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত করা হবে।

সংবাদমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, মিডিয়া জাতির দর্পণ। কোনো মিডিয়া হাউজ যেন সত্যকে ঘুরিয়ে না দেয় এবং দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করে। এছাড়া নারী নিরাপত্তার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আর যদি কোনো মা-বোনের ওপর হাত তোলা হয়, তবে আমরা তা বরদাশত করব না।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক কায়েম। সমাবেশে কুমিল্লার বিভিন্ন আসনের জামায়াত মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

পরিবারতন্ত্রমুক্ত বাংলাদেশ ও কর্মসংস্থানমুখী যুবনীতির ঘোষণা; কুমিল্লায় ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শোডাউন

‘রাজার ছেলে আর রাজা হবে না, যোগ্য হলে রিকশাচালকও দেশ চালাবে’: কুমিল্লায় জামায়াত আমির

Update Time : ১১:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬