ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক রিভাকে হাইকোর্টের স্বস্তি

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন

সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার আলোচিত সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন প্রদানের আদেশ দেন এবং এ বিষয়ে একটি রুল জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।

তামান্না জেসমিন রিভা ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে তোপের মুখে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ওই বছরের ১৬ ডিসেম্বর রাতে রাজধানীর একটি স্থান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

আজকের এই জামিন আদেশের ফলে তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ছাত্রলীগের এই নেত্রীর বিরুদ্ধে আগে থেকেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন ও সিট বাণিজ্যের নানা অভিযোগ ছিল, যা নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। হাইকোর্টের এই জামিন আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক রিভাকে হাইকোর্টের স্বস্তি

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন

Update Time : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬