ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
কন্যা জাইমাকে নিয়ে সুস্থ ধারার চলচ্চিত্র উপভোগ করলেন

সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান: দেখলেন বনলতা এক্সপ্রেস

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে তিনি সশরীরে হাজির হলেন রাজধানীর একটি সিনেমা হলে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিস্থ সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়ে সপরিবারে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ উপভোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা জাইমা রহমানও এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্ত সম্ভারে পৌঁছান। তিনি জানান, মূলত দেশের সুস্থ ধারার চলচ্চিত্র ও নিজস্ব সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী হলে গিয়ে এই সিনেমাটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

শায়রুল কবির খান আরও উল্লেখ করেন, রাষ্ট্রপ্রধানের এমন উপস্থিতি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী এবং অভিনয়শিল্পীদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এবারের ঈদে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বুড়িগঙ্গা টকিজের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ছিল ডোপ প্রোডাকশন্স। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটির কাস্টিংও বেশ চমকপ্রদ।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ ও শামীমা নাজনীনের মতো শক্তিমান তারকারা।

প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে সিনেমা হল প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ সময় পর কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সশরীরে হলে গিয়ে ছবি দেখা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা প্রায় দুই ঘণ্টা হলে অবস্থান করে পুরো সিনেমাটি উপভোগ করেন এবং উপস্থিত দর্শকদের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান: দেখলেন বনলতা এক্সপ্রেস

কন্যা জাইমাকে নিয়ে সুস্থ ধারার চলচ্চিত্র উপভোগ করলেন

সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান: দেখলেন বনলতা এক্সপ্রেস

Update Time : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬